দুর্নীতিমুক্ত বৈষম্যহীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লায় ভোট দিনঃ- প্রিন্সিপাল ইকবাল
- Update Time : ১০:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ২০৮ Time View
শহর প্রতিনিধঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার নায়েবে আমীর ও জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত পাবনা- ৫ ( জেলা সদর ) আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেছেন, একটি দুর্নীতি মুক্ত বৈষম্যহীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লায় ভোট দিন । শনিবার( ২৩ আগস্ট) পাবনা মধ্য শহরে গণসংযোগকালে একথা বলেন ।
তিনি চাঁপা মসজিদ কমপ্লেক্স থেকে শুরু করে হাজী মোহাম্মদ মহসিন রোড ধরে দইবাজার হয়ে খলিফা পট্টি, তুলাপট্টি, ইন্দারা মোড়, আব্দুল হামিদ রোড, শহীদ জাহিদ নিলয় চত্বর, নিমতলা হয়ে আতাইকুলা রোডে শেষ করে।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, অফিস সেক্রেটারি আব্দুল আলিম, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা শিহাবুল আলম, পৌর শুরা সদস্য মাওলানা ফুরকানুল হামিদ, পৌর ৬ নং ওয়ার্ডের আমির অধ্যাপক রফিকুল ইসলাম ৮ নং ওয়ার্ডের আমির মাওলানা আব্দুস সামাদ, ৯ নং ওয়ার্ডের আমির অধ্যাপক আব্দুল্লাহ ৮ নং ওয়ার্ডের সেক্রেটারি আসাদ উল্লাহ সহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ।









