০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
পাবনায় অপহরণের ৬ ঘণ্টার মধ্যে ১১ বছরের মাদ্রাসাছাত্র উদ্ধার, আটক ১
Nurunnobi
- Update Time : ১২:২০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৪৮১ Time View
পাবনা প্রতিনিধি:
পাবনায় অপহরণের ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্র লামিম আহমেদ ফয়সালকে। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার ছাত্র ফয়সালকে অপহরণ করা হয়। দুপুরে তার বাবার ফোনে মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করে অপহরণকারী।
ঘটনার পরপরই থানায় অভিযোগ করলে র্যাব-১২ এর একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার একটি তেল পাম্পের কাছ থেকে ফয়সালকে উদ্ধার করে।
এসময় অপহরণকারী হোসাইন আহমেদকে (পিতা: আতিকুর রহমান, গ্রাম: ধর্মগ্রাম, পাবনা সদর) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসাইন অপহরণের দায় স্বীকার করেছেন।
পরে র্যাব ও পুলিশ অভিযুক্তকে পাবনা সদর থানায় হস্তান্তর করে।
Tag :









