০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Nurunnobi
  • Update Time : ০৯:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ১৯৩ Time View

Oplus_16777216

ঈশ্বরদী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃক্ষরোপণ, শোভাযাত্রা, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি এবং এক পথসভার আয়োজন করা হয়।

বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে ঈশ্বরদী রেলগেট এলাকায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন মোটরস্ট্যান্ডে গিয়ে পথসভায় মিলিত হয়। নানা রঙের ফেস্টুন, ব্যানার ও স্লোগানে মুখরিত ছিল পুরো আয়োজন।

পথসভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মাহামুদুর রহমান ফুল জুয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারামুক্ত বিএনপি নেতা ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। তিনি বলেন, “ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের কারাবন্দি করেছিল। কিন্তু সেই অন্ধকার দিন পার করে আজ আমরা মুক্ত, দেশ আবার গণতন্ত্রের পথে ফিরছে।” তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে ঈশ্বরদী-আটঘরিয়া আসন পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৬ বছর নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেননি, আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় অনেকেই আহত ও নিহত হয়েছেন। সেই দুঃসহ স্মৃতি ভুলে দলকে সংগঠিত করার আহ্বান জানান তিনি।

এসময় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন ও এনসিপি’র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরেন। তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচালের চক্রান্ত করছে।

পথসভায় আরও বক্তব্য রাখেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়ামিন খান, সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর জিতু, কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা আহসান হাবীব, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, ইসলাম হোসেন জুয়েল, ব্যবসায়ী নেতা আশিকুর রহমান নান্নু, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, আক্তার হোসেন নিফা ও মাহামুদ হাসান সোনামনি প্রমুখ।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Share This Post

About Author Information

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ০৯:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫