০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে ট্রাক ও হাইচের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত

Nurunnobi
  • Update Time : ০৫:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ২২৫ Time View

Oplus_16908288

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদী ঢাকা মহাসড়কের দরগাপাড়া নামক স্থানে আজ ১৩ আগস্ট দুপুরে ট্রাকের সাথে হাইচের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
ট্রাকের নাম্বার বগুড়া ট-১১-০৬২২ ও হাইচের নাম্বার ঢাকা মেট্র চ-৫৪-১৬৩০। হাইচ গাড়িটি ঈশ্বরদী থেকে দাশুড়িয়া অভিমুখে আসতেছিল। ট্রাকটি দাশুড়িরা থেকে ঈশ্বরদী অভিমুখে যাচ্ছিল। হাইচকে আঘাত করে ট্রাকটি রাস্তার উপর উল্টে যায়।
রুপপুর মডার্ন ফায়ার স্টেশনের লিডার আব্দুস সালাম জানান, আজ বুধবার দুপুরে ট্রাকের সাথে হাইচ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। হাইচ গাড়িকে আঘাত করে ট্রাক রাস্তায় উল্টে পড়ে যায়। এতে হাইচে থাকা সাথিয়ার মিজানুর রহমানের পুত্র মনিরুজ্জামান (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের শওকত আলীর পুত্র শাহিন হোসেন (২৫) গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক সাত লক্ষ টাকা। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

Tag :

Share This Post

About Author Information

ঈশ্বরদীতে ট্রাক ও হাইচের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত

Update Time : ০৫:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫