০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে পাবনায় এক বৃদ্ধার মৃত্যু

Nurunnobi
  • Update Time : ০৬:২৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • / ৮৫ Time View

নিজস্ব সংবাদদাতা:
রেললাইন পারাপার হওয়ার সময় পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোছা. ছকিনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) সকাল ৯ টার দিকে সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ঘরেরভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে বৃদ্ধা এই নারী খালিশপুর থেকে হেঁটে ঘরেরভিটা নামক স্থানে পৌঁছালে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয়রা থানায় খবর দেয়। থানা পুলিশ রেলওয়ে পুলিশকে জানালে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসে।

স্থানীয়রা আরও জানান, মাঝেমধ্যেই এই রুটে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যাচ্ছে। দু-এক জায়গা ছাড়া কোথাও কোনো গেটম্যান নেই। ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। প্রতিটি পারাপারের জায়গায় গেটম্যান দেওয়ার দাবি জানান তারা।

ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারী রেললাইন ক্রস করার সময় ট্রেনে কাটা পড়েন। ঘটনাটি একটু আগে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে আমরা রওনা দিয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ট্রেনে কাটা পড়ে পাবনায় এক বৃদ্ধার মৃত্যু

Update Time : ০৬:২৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪