০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় নলকূপ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Nurunnobi
  • Update Time : ০৪:৫৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • / ২৫০ Time View

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় বাড়িতে নলকূপ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় বর্মন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ২৮ মার্চ ) বিকেল চারটার দিকে উপজেলার দিলপাশার ঘোষপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মৃত নবদ্বীপ বর্মনের ছেলে। ওই গ্রামের বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অশোক কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে ,বাড়ির নলকূপ দিয়ে পানি না ওঠায়,বিকেলে সেটি মেরামতের কাজ করছিলেন হৃদয় বর্মন। এসময় নলকূপের ভেতরের লোহার বড় রডটি হাত দিয়ে টেনে তুলছিলেন তিনি। এক পর্যায়ে বাড়ির ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক লাইনের সঙ্গে লোহার রডটির স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে পড়েন হৃদয়।বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে থানা কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মৃত্যুর ঘটনাটি তাঁর জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে বিষয়টি দেখবেন।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভাঙ্গুড়ায় নলকূপ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Update Time : ০৪:৫৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪