০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
পাবনা পৌর শাখার সেন্ট্রাল ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Nurunnobi
- Update Time : ০৮:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ১২৬ Time View
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌর শাখার সেন্ট্রাল ওয়ার্ডের উদ্যোগে ১০ রমজান আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ মার্চ ) বাদ আসর হইতে পাবনা শহরের স্থানীয় একটি মিলনায়তনে কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও ইফতার মাহফিল শুরু হয়।
ওয়ার্ড সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌরসভা শাখার আমীর অধ্যাপক রাকিব উদ্দিন, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার আব্দুল কাদের , অফিস সেক্রেটারি মোঃ আব্দুল আলীম খান, ডাঃ আমজাদ হোসেন, মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, সাহিন চৌধুরী প্রমুখ ।
Tag :










