০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

Nurunnobi
  • Update Time : ০৫:০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ৪৯০ Time View

oplus_0

স্টাফ রিপোর্টার
পাবনার সাঁথিয়ায় শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ১০টায় সাঁথিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর তৃতীয় পুত্র, বিশিষ্ট চিকিৎসক ডা. নাঈমুর রহমান খালেদ।

দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে ২১ জন অভিজ্ঞ চিকিৎসক প্রায় কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা অত্যন্ত আন্তরিক পরিবেশে চিকিৎসা গ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ মাওলানা নিজামীর দ্বিতীয় পুত্র, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ড. ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন,
“এদেশের সাধারণ মানুষ বহুদিন ধরেই তাদের মৌলিক অধিকার, বিশেষ করে স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে বঞ্চনার শিকার। শহীদ নিজামী ফাউন্ডেশনের এই উদ্যোগ সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইনশাআল্লাহ, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে ড. ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন বলেন,
“আমার শহীদ পিতা আজীবন সাধারণ মানুষের পাশে থাকতে চেয়েছেন। তাঁর স্বপ্ন ছিল দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করা। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই শহীদ নিজামী ফাউন্ডেশনের যাত্রা। আমরা এ ফাউন্ডেশনকে একটি মানবসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের সদস্য ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীদের আন্তরিকতা ও উৎসাহে পুরো আয়োজনটি পরিণত হয় একটি সফল ও সার্থক মানবিক উদ্যোগে।

Tag :

Share This Post

About Author Information

সাঁথিয়ায় শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

Update Time : ০৫:০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫