০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ

Nurunnobi
  • Update Time : ০১:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৭১ Time View

Oplus_16908288

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক নেতা মোতালেব হোসেনের বিরুদ্ধে এক ধনাঢ্য ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগকারী ব্যবসায়ী কে এম হানিফ বাবলু দাবি করেছেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বকুলতলা মোড়ে হানিফ বাবলুর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন মোতালেব হোসেন (৪৭) ও তার সহযোগী শাহ শিকদার (৪০)। চাঁদা দিতে রাজি না হলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাবলুর মালিকানাধীন দুটি মাইক্রোবাস ভাঙচুরের হুমকি দেন। পাশাপাশি প্রয়োজনে হত্যা করারও শাসানি দেন বলে অভিযোগ।

এ বিষয়ে হানিফ বাবলুর ছেলে ইমতিয়াজ পলাশ জানান, “আমার বাবার কাছে মোতালেব ৫০ হাজার টাকা দাবি করেছেন। টাকা না দিলে গাড়ি ভেঙে ফেলা হবে, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে বাবাকে থানায় জিডি করতে হয়েছে।”

ব্যবসায়ী হানিফ বাবলু ভাঙ্গুড়া বাজারের স্থায়ী বাসিন্দা এবং উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি। তিনি ইটভাটা, চালকল ও রেন্ট-কারসহ একাধিক প্রতিষ্ঠানের মালিক। দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

স্থানীয় সূত্র জানায়, অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ও মোতালেব শ্রমিক ইউনিয়নের নেতার পদ ধরে রাখতে ক্ষমতাসীনদের সঙ্গে সখ্য রাখতেন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। এলাকায় পূর্বেও তার বিরুদ্ধে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে মোতালেব হোসেন বলেন, “আমি গরিব মানুষ, হার্টের অসুখে ভুগছি। মূলত চিকিৎসা খরচের জন্য সাহায্য চাইতে গিয়েছিলাম। কিন্তু তিনি সেটাকে চাঁদাবাজি হিসেবে উল্লেখ করেছেন। ক্ষোভে বলেছিলাম তার গাড়ি চলতে দেব না। তবে এ নিয়ে বসে সমাধান করা সম্ভব।”

এ প্রসঙ্গে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “ব্যবসায়ী হানিফ বাবলু বিএনপি নেতা মোতালেব হোসেনের বিরুদ্ধে জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Share This Post

About Author Information

ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ

Update Time : ০১:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫