০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে পাটবীজ বিতরণের উদ্বোধন

Nurunnobi
  • Update Time : ০৯:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • / ২৪১ Time View

মোঃ মেহেদী হাসান
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট বীজ বিতরণের উদ্বোধন করা হয়।

আজ উদ্বোধনী দিনে প্রায় ৩৫০ জন কৃষকের মধ্যে বীজ বিতরণ করা হয়। পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট বীজ বিতরণের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য মো. মকবুল হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এম হোসেন আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,ওসি নাজমুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শওকত জামিল প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান,চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ৬ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক পার্যায়ের এক হাজার চাষীদের মধ্যে বিঘাপ্রতি ১ কেজি পরিমান তোষাপাটের বীজ বিতরণ করা হবে।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে পাটবীজ বিতরণের উদ্বোধন

Update Time : ০৯:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪