০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষক দলের ৩ নেতাকর্মী গ্রেফতার 

Nurunnobi
  • Update Time : ০৯:২৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৩৪ Time View

পাবনা প্রতিনিধি 

কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনা জেলা যুবদল নেতা ও সুজানগর পৌর কৃষকদলের নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍‍্যাব। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মৃত জহুরুল ইসলাম র‌ইসের ছেলে রাশেদ রানা, পাবনার সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও‌ সুজানগর পৌর এলাকার ভবানিপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মন্ডল এবং পাবনা পৌর এলাকার রাধানগরের মৃত আব্দুল জলিলের ছেলে যুবদল কর্মী আমিনুল ইসলাম রনি।

পুলিশ ও র‍‍্যাব জানায়, তারা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা আনা নেয়া করতো- এমন গোপন সংবাদের ভিত্তিতে পাবনা-কক্সবাজারগামী সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনে তল্লাশি চালায় র‍‍্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে আটককৃতদের কাছ থেকে এইসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ন কবিব জানান, আটককৃতদের নামে মাদকের মামলা দায়ের করা হয়েছে। আজকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সংগঠনের কেউ দেশবিরোধী ও দলবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই বিষয়টি দৃষ্টিগোচর হলে সংগঠন এটা নিয়ে আলোচনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়। 

এব্যাপারে পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম বলেন, আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম। এখন আমরা মিটিংয়ে বসবো। যদি তথ্য সঠিক হয় তাহলে আমরা তাকে বহিষ্কার করবো। দল এব্যাপারে কোনো সমঝোতা করবে না।

Tag :

Share This Post

About Author Information

বিপুল ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষক দলের ৩ নেতাকর্মী গ্রেফতার 

Update Time : ০৯:২৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫