০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের নামে অরাজকতা: জামায়াতের সংবাদ সম্মেলনে অভিযোগ

Nurunnobi
  • Update Time : ০১:০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৯৮ Time View

Oplus_16908288

নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের পূর্বের সীমানা পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের পেছনে ষড়যন্ত্রমূলক ইন্ধন রয়েছে বলে দাবি করেছে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামী। তারা অভিযোগ করেছে, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিবার—বিশেষ করে তার ছেলে আসিফ শামস রঞ্জন ও ভাই আব্দুল বাতের সক্রিয় মদদে তৃতীয় পক্ষ এলাকায় অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাঁথিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, “সাঁথিয়ার জনগণের পুঞ্জিভূত আবেগ ও দাবি উপেক্ষা করে বেড়ার কিছু ব্যক্তি গোষ্ঠীগত স্বার্থে আগের আসন পুনর্বহালের দাবি তুলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। চতুরহাটসহ সাঁথিয়ার গুরুত্বপূর্ণ এলাকা কেটে নিয়ে বেড়ায় যুক্ত করার কারণে যেসব সুবিধা বেড়া পেয়েছে, তা রক্ষার জন্য তারা এখন একতরফা আন্দোলনের নামে সহিংসতা ছড়াচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “টুকু সাহেবের পরিবার এই আন্দোলনে সরাসরি অর্থায়ন ও লোক ভাড়া করে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সাঁথিয়াগামী যানবাহন ভাঙচুর, চালকদের মারধরসহ একাধিক অপকর্ম ইতোমধ্যেই জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।”

সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণকারী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

মাওলানা মোখলেছুর রহমান আরও বলেন, “সাঁথিয়ার জনগণ দীর্ঘদিন ধরে একটি একক নির্বাচনী আসনের দাবি জানিয়ে আসছে। এই দাবি পুরণ হওয়ায় সাঁথিয়ার মানুষ আনন্দিত। যদি কেউ এই ন্যায্য দাবিকে খাটো করার চেষ্টা করে, তাহলে সাঁথিয়া জামায়াতে ইসলামী তা মেনে নেবে না। বরং, প্রয়োজনে জনগণের পক্ষ নিয়ে যথাযথ প্রতিবাদ গড়ে তোলা হবে।”

এর আগে বিকেলে সাঁথিয়া একক আসন হওয়ায় সাঁথিয়ায় আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও এলাকায় ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে এলাকাবাসীর ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল গফুর, উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান এবং পৌর কর্ম পরিষদের সদস্য মাহাদি হাসান প্রমুখ।

Tag :

Share This Post

About Author Information

পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের নামে অরাজকতা: জামায়াতের সংবাদ সম্মেলনে অভিযোগ

Update Time : ০১:০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫