০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় হজ্জ ইচ্ছুকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Nurunnobi
  • Update Time : ০৯:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১৪ Time View

স্টাফ রিপোর্টারঃ
শহরের রুপকথা রোড়ে তুষ্ট কমপ্লেক্স এর সালতানাত রেষ্টুরেন্টে পবিত্র হজ্ব ২০২৬ উপলক্ষে হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে সুবহান আল্লাহ ট্রাভেলস-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা সাইফুদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোঃ ইজ্জত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আবু বকর সিদ্দিক। এ সময় পাবনা জেলার সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

বক্তারা বলেন, হজ্ব ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ। হজ্ব পালনের মাধ্যমে মুসলমানরা যেমন আল্লাহর নৈকট্য অর্জন করেন, তেমনি আত্মশুদ্ধি, আত্মত্যাগ ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা লাভ করেন।

Oplus_16908288

প্রধান অতিথি ড. মোঃ ইজ্জত আলী বলেন, “হজ্ব কেবল একটি আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং এটি চরিত্র গঠনের এক মহাসুযোগ। জীবনে সত্যিকার পরিবর্তন আনতে হলে হজ্বের শিক্ষাগুলোকে দৈনন্দিন জীবনে ধারণ করতে হবে।”

বিশেষ অতিথি অধ্যাপক আবু বকর সিদ্দিক বলেন, “যারা হজ্বে যাবেন, তাদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি। পাশাপাশি হজ্বের নিয়ম-কানুন যথাযথভাবে জানা অত্যন্ত প্রয়োজন।”

অনুষ্ঠানে সুবহান আল্লাহ ট্রাভেলসের কর্তৃপক্ষ জানায়, আসন্ন হজ্ব মৌসুমে যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ভিসা প্রক্রিয়া, ফ্লাইট ব্যবস্থাপনা, মক্কা-মদিনায় আবাসন, পরিবহন ও চিকিৎসা সুবিধাসহ প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

অতিথি মওলানা সাইফ উদ্দিন বলেন, “সুবহান আল্লাহ ট্রাভেলস-এর এ উদ্যোগ প্রশংসনীয়। বর্তমানে অনেক হজ্ব এজেন্সি প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়, যা দুঃখজনক। আমরা আশা করি সুবহান আল্লাহ ট্রাভেলস তাদের প্রতিশ্রুতি অনুযায়ী হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দেবে।”

সভায় বক্তারা হজযাত্রীদের কল্যাণে আন্তরিক সেবা, স্বচ্ছতা ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Share This Post

About Author Information

পাবনায় হজ্জ ইচ্ছুকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫