০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পাবনায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

Nurunnobi
  • Update Time : ০৬:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ১৯০ Time View

পাবনা প্রতিনিধিঃ
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রতি দীর্ঘদিনের বৈষম্য নিরসন, এন্ট্রিপদে ৯ম গ্রেড প্রদান এবং চার স্তরীয় পদসোপান বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পাবনার সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (২০ আগস্ট) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৭ সাল থেকে সহকারী শিক্ষক পদে ১০ম গ্রেডে নিয়োগ পেলেও এখন পর্যন্ত সেই গ্রেড পরিবর্তন হয়নি। অথচ একই সময়ে পিটিআই ইনস্ট্রাক্টর, উপজেলা শিক্ষা অফিসার এবং সাব-রেজিস্ট্রার পদগুলোতে ১০ম ও ১১তম গ্রেড থেকে পরিবর্তন করে ৯ম গ্রেডে নিয়োগ দেয়া হচ্ছে। এতে সমমানের যোগ্যতা নিয়েও শিক্ষকরা আজ বৈষম্যের শিকার হচ্ছেন।

তারা বলেন, একজন সহকারী শিক্ষক তার পুরো চাকরি জীবন একই পদে কাটিয়ে দেন, কোনো ধরনের স্বাভাবিক পদোন্নতি পান না। কেবল ভারপ্রাপ্ত হিসেবে সাময়িক প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়, যা অত্যন্ত অপমানজনক এবং অপ্রশাসনিক। এটি শুধু পেশাগত হতাশাই নয়, বরং একটি প্রতিষ্ঠিত বৈষম্যের চিত্রও তুলে ধরে।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের জন্য চার স্তরীয় পদসোপান নিশ্চিত করতে হবে এবং প্রয়োজন হলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটি স্বতন্ত্র অধিদপ্তর গঠন করতে হবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মিয়া, পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আকতার উজ-জামান, জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. কামরুজ্জামান, সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, এএইচএম মনজুরুল ইসলাম, মো. আসাদুজ্জামানসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের অসংখ্য শিক্ষক।

শিক্ষকদের মতে, এই আন্দোলন শুধু তাদের অধিকার আদায়ের জন্য নয়, বরং শিক্ষাক্ষেত্রে ন্যায্যতা ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন।

Tag :

Share This Post

About Author Information

এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পাবনায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

Update Time : ০৬:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫