০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত আহত তিন

Nurunnobi
  • Update Time : ১১:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ২০৫ Time View

Oplus_16908288

ঈশ্বরদী সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৫৪) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার ২৯ আগস্ট নাটোর-কুষ্টিয়া মহাসড়কের মুলাডুলি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা এবং মো. শহিদুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন মোছা. শান্তা খাতুন (৩৩), মোছা. নুপুর খাতুন (১৮) এবং মোছা. রুমানা ইয়াসমিন। আহত সবাই একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ফাতেমা বেগম তার স্বজনদের সঙ্গে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে দাশুড়িয়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় মুলাডুলি স্টেশনের দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী সিএনজিটি মুলাডুলি কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা বেগম মারা যান। আহত শান্তা খাতুন ও রুমানা ইয়াসমিনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহত নুপুর খাতুনকেও সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কল্লোল কুমার জানান, নিহত ফাতেমা বেগমের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই সিএনজি চালক অটোরিকশাসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘাতক চালক ও অটোরিকশাটি শনাক্ত করার চেষ্টা করছে।

Tag :

Share This Post

About Author Information

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত আহত তিন

Update Time : ১১:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫