০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আতাইকুলার মাওলানা আব্দুল হামিদের জানাজা ও দাফন সম্পন্ন

Nurunnobi
  • Update Time : ০২:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১০ Time View

oplus_1024

স্টাফ রিপোর্টারঃ
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পূর্ব বনগ্রাম নিবাসী, পুষ্পপাড়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও হরিপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক ডাঃ মাওলানা আব্দুল হামিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় পূর্ব বনগ্রাম ঈদগাহ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে ধর্মগ্রাম কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

জানাজার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় পরিচালনা করেন মাওলানা ফরিদুল ইসলাম। সভায় বিভিন্ন পর্যায়ের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও পাবনা জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মাওলানা আব্দুর রহিম।

oplus_1024

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, ডাঃ মাওলানা আব্দুল হামিদ শুধু একজন আলেম বা শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন সমাজের জন্য একটি আদর্শ ও অনুকরণীয় দৃষ্টান্ত। দ্বীন প্রচার, শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি যে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করেছেন, তা আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর চিন্তাধারা, বক্তৃতা এবং গবেষণাকর্ম আগামীর প্রজন্মকে আলোকিত করবে ইনশাআল্লাহ। তিনি ছিলেন একজন নিরহংকারী, বিনয়ী এবং নিবেদিতপ্রাণ ইসলামী চিন্তাবিদ, যার অভাব পূরণ হবার নয়।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন। তিনি বলেন, “মরহুম ডাঃ আব্দুল হামিদ সাহেব ছিলেন একাধারে আদর্শ শিক্ষক, গবেষক ও সমাজসেবক। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় ছিল ইসলামী আদর্শে উজ্জ্বল। নতুন প্রজন্মের জন্য তিনি রেখে গেছেন আদর্শ জীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

এছাড়াও বক্তব্য রাখেন পাবনা পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান। তিনি বলেন,
“মরহুম ছিলেন নিরব ও কার্যকরী এক দাঈ। তিনি মুখে যেমন ইসলাম প্রচার করেছেন, তেমনি তাঁর জীবনে ইসলামের বাস্তব রূপ দেখিয়েছেন। তাঁর ব্যবহারে ছিল কোমলতা, চিন্তায় ছিল প্রজ্ঞা, আর কর্মে ছিল নিষ্ঠা ও আন্তরিকতা।”

বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, “আমরা আজ হারালাম একজন প্রকৃত দ্বীনদার ও দায়ী ইলাল্লাহকে। তাঁর ইলম ও খেদমত সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।”

জানাজা ও দাফন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আকরাম হোসেন মন্ডল, অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন বিশ্বাস, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ গোলাম রাব্বানী, ৯ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মোঃ আব্দুল মজিদসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ।

মরহুমের ইন্তিকালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। হাজারো মানুষ জানাজায় অংশগ্রহণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অশ্রুসিক্ত নয়নে দোয়া করেন।

Tag :

Share This Post

About Author Information

আতাইকুলার মাওলানা আব্দুল হামিদের জানাজা ও দাফন সম্পন্ন

Update Time : ০২:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫