০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
আতাইকুলায় জুয়ার আসর থেকে ৯ জন আটক, কোর্টে প্রেরণ
Nurunnobi
- Update Time : ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ১৮৪ Time View
স্টাফ রিপোর্টারঃ
পাবনার আতাইকুলার শ্রীকোল এলাকায় জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা করে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোর্টে পাঠানো হয়।
আটককৃতরা হলেন—
চোমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও বিএনপি সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ (৪৫), শ্রীকোল গ্রামের খাজা হোসেন (৪০), লোহাগড়া গ্রামের সাইফুল ইসলাম (৩৯), সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফির ছেলে মো. জনি (৪০),
চোমরপুর গ্রামের লালন হোসেন (৩৮), হাশেম আলী (৪০), জলিল মুন্সী (৪২), আমিরুল ইসলাম (৪০),
এবং এনজিওকর্মী আব্দুল মজিদ (৪২)।
আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল আওয়াল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Tag :









